এরই ধারাবাহিকতায় আগামী ৩১ ডিসেম্বর চালু হচ্ছে মেট্রোরেলের কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন দুটি।
বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি বলেন, মেট্রোরেলের সব কটি স্টেশন চালুর পর প্রথম তিন মাসে সেবা বৃদ্ধিতে মনোযোগ দেওয়া হবে। এর পরের তিন মাসে ধীরে ধীরে মেট্রো চলাচলের সময় বাড়ানো হবে। তখন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।
গত বছর ঢাকায় চলাচল শুরু করে দেশের প্রথম মেট্রো। শুরুতে সকালে চার ঘণ্টা মেট্রো চলে আগারগাঁও পর্যন্ত। এরপর স্টেশনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে চলাচলের সময়সীমাও। যাত্রা শুরুর ছয় মাসের মধ্যে এই অংশের সব কটি স্টেশন থেকে দিনে ১২ ঘণ্টা সেবা দিতে শুরু করে বৈদ্যুতিক এই বাহনটি। আর প্রথম দিন থেকেই মেট্রো ছিল আগ্রহের কেন্দ্রে। ধীরে ধীরে দর্শনার্থী কমে বাড়তে থাকে নিয়মিত যাত্রী।
গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত উদ্বোধন হয় মেট্রোর। এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগছে ৩৮ মিনিট। কারওয়ানবাজার ও শাহবাগ স্টেশন দুটি চালু হলে বাড়বে চলাচলের সময়। চার মিনিট পরপর ২০ সেট ট্রেন চলবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত। পূর্ণ মাত্রায় চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন সম্ভব হবে।
মেট্রোরেলের নির্মাণ ব্যয় শুরুতে ধরা হয়েছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে নির্মাণ ব্যয় বেড়ে সাড়ে ৩৩ হাজার কোটি টাকায় দাঁড়ায়।