ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৩, ২৮ ডিসেম্বর ২০২৩
র‌্যাবের ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে নিরাপত্তা তল্লাশি
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনে নিরাপত্তায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

বৃহস্পতিবার সকালে এ অভিযান শেষে র‍্যাব জানায়, মেট্রোরেল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। এখানে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা না হয়, সে লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

Advertisement

তিনি বলেন, মেট্রোরেলের নিরাপত্তার জন্য র‍্যাব সদা তৎপর এবং পুলিশের সঙ্গে একাত্ম হয়ে কাজ করে যাচ্ছে। মেট্রোরেলের যে স্টেশনগুলো রয়েছে, সেগুলোতে সাদা পোশাকে আমাদের গোয়েন্দারা নিয়োজিত থাকে। এছাড়া মেট্রোরেলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে বিভিন্ন রকম তথ্য উৎপাত্ত সংগ্রহ করে নজরদারি অব্যাহত রাখি।

তিনি আরো বলেন, আজকের তল্লাশি আমাদের রুটিন নিরাপত্তার একটি অংশ। এ কার্যক্রম এর আগেও অব্যাহত ছিল, বর্তমানেও অব্যাহত রয়েছে এবং আগামীতেও থাকবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!