সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন যাত্রী আহত হয়েছেন।
জানা গেছে, একই লেনে চলছিল ভিআইপি পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারটি। একপর্যায়ে সামনে থাকা প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে সেটি পেছনের দিকে ঘুরে যায়। এ সময় পেছনে থাকা বাস প্রাইভেটকারটিকে সজোরে আঘাত করে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
.png)
গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার চালক ও একজন যাত্রীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেটকার চালক মিলন খন্দকারের মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তাদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।