ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

পুরান ঢাকায় কেমিক্যাল গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩২, ১ জানুয়ারি ২০২৪
পুরান ঢাকায় কেমিক্যাল গুদামে আগুন
ছবি: সংগৃহীত

পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশের একটি কেমিক্যাল গুদামে আগুন লেগেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

রোববার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, সাড়ে ১২টার দিকে একটি কেমিক্যাল গুদামে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন ছড়ানোর আগে মাত্র ৩ মিনিটের মধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!