শুক্রবার রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।
মেয়র আতিক বলেন, ৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বেদনাবিধূর ও কলঙ্কময় একটি দিন। জেল হত্যা দিবস, চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী। মুক্তিযুদ্ধের সময় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এ চার নেতাকে সুরক্ষিত স্থানে আটকে রেখে নির্মমভাবে হত্যা করা হয়েছে।
.png)
ডিএনসিসি মেয়র বলেন, জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি দাবি জানাচ্ছি যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফুল ইসলাম, ডিএনসিসি সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।