ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গ্যারেজে ঝুলছিল যুবকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৩, ২৩ অক্টোবর ২০২৩
গ্যারেজে ঝুলছিল যুবকের মরদেহ
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ে একটি গাড়ির গ্যারেজ থেকে মো. জুয়েল রানা নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার খিলগাঁওয়ের গোড়ান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল রানা কুমিল্লার মেঘনা থানার বাহারখোলা গ্রামের মো. জিলানীর ছেলে। তিনি ১০নং গোড়ানের ৩১৯নং বাসায় থাকতেন।

খিলগাঁও থানার এসআই আজিজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঐ যুবকের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, নিহতের স্ত্রী এবং স্বজনদের জিজ্ঞাসাবাদে জানতে পারি জুয়েল রানা বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বেশ কয়েকবার চিকিৎসকের শরণাপন্ন হয়েও সুস্থ হচ্ছিলেন না। অসুস্থতা সইতে না পেরে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!