ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে বাবার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৪, ২২ অক্টোবর ২০২৩
খিলগাঁওয়ে বাবার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর খিলগাঁওয়ের নন্দিপাড়ায় বাবার ওপর অভিমান করে শারমিন আক্তার ইতি (১৯) নামে এক তরুণী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার রাত ৯টার দিকে আত্মহত্যার ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শারমিন খিলগাঁওয়ের ১২১৩ নং মধ্য নন্দীপাড়ার সেলিম মিয়ার মেয়ে।

Advertisement

নিহতের চাচা হালিম সরকার জানান, শারমিন স্থানীয় একটি স্কুল থেকে এসএসসি পাস করেছে। কলেজে ভর্তির চেষ্টা চলছিল তার। আজ রাতের দিকে মোবাইল ফোন অতিরিক্ত কথা বলায় তার পিতা বকাঝকা দেয়। এ নিয়ে অভিমান করে সে ঘরের দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পার হলে অনেক ডাকাডাকি করে তার কোনো সাড়া-শব্দ না পেলে পরে আমরা ঘরের দরজা জোরে ধাক্কা দিতেই দরজাটি খুলে যায়। তখন দেখি শারমিন গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!