ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজাহানপুর থেকে নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২২, ৭ অক্টোবর ২০২৩
শাহজাহানপুর থেকে নারীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর শাজাহানপুরের খিলগাঁও রেলগেটের সামনে থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার এসআই রাশেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ঐ নারীকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

Advertisement

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আমরা ঐ নারীর নাম-পরিচয় জানতে পারিনি। তার পরিচয় জানার চেষ্টা চলছ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর সঠিক কারণ জানা যেতে পারে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!