ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

আনসার আল ইসলামের দাওয়াতি শাখার প্রধানসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৩
আনসার আল ইসলামের দাওয়াতি শাখার প্রধানসহ গ্রেফতার ৬
ফাইল ফটো

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।  

Advertisement

তিনি বলেন, ডিজিএফআই ও র‍্যাবের যৌথ অভিযানে আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত মেজবাহসহ ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিকভাবে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!