ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লালবাগে আগুনে ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৮, ২৫ সেপ্টেম্বর ২০২৩
লালবাগে আগুনে ভবনের দুই ও তিন তলার সব পুড়ে ছাই
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর লালবাগের মদিনা মার্কেটের পাশের ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক ভবনে লাগা আগুনে দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। 

আগুন নেভার পর সরেজমিন ভবনের দ্বিতীয় তলায় গিয়ে দেখা যায়, জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে গেছে। লোহার আসবাবপত্রের কিছু অংশ অবশিষ্ট আছে। এছাড়া অন্যান্য জিনিস পুড়ে স্তূপ আকারে রয়েছে। ভবনে থাকা সিলিং ফ্যানও পুড়ে গেছে।

এছাড়া ভবনটির তৃতীয় তলায়ও একই অবস্থা। পুড়ে সব ছারখার হয়ে গেছে। ভবনের ভেতরে ঘুটঘুটে অন্ধকার ও তীব্র গরম।

Advertisement

ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপের এসআরএম শাহাদাত হোসেন বলেন, এই ভবনের পাশেই আমার বাসা। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে চলে আসি। এসেই ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নেভাতে কাজ শুরু করি। প্রথমে আগুনের অনেক তীব্রতা থাকলেও সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে লালবাগ মদিনা মার্কেটের পাশের ঐ ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!