এরা হলেন— মো. মিরাজ সর্দার (৩৮), মোছা. রাহেলা খাতুন (৬০), মোছা. শিউলি বেগম ওরফে বিলকিছ (৫০), আলতাফ হোসেন ওরফে আকাশ (৩৯) ও জসিম উদ্দিন (৩০)।
শনিবার দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযানে ১৮ লাখ টাকা মূল্যের ৩৭ কেজি গাঁজা ও ২ হাজার ৩২০ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
.png)
তিনি জানান, শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় দুইটি পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিল।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।