ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শার্শায় ফেনসিডিলসহ যুবক আটক

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩
শার্শায় ফেনসিডিলসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলায় ৩৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল কুদ্দুস নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল কুদ্দুস শার্শা উপজেলার অগ্রভুলট গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে ।

শার্শা থানার ওসি এস এম আকিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ কুদ্দুসকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!