বুধবার সকালের দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার এসআই শাহাবুদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
এসআই বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অজ্ঞাত ঐ বৃদ্ধ উদ্যানের ভেতরে একতারা বাজিয়ে গান গেয়ে বেড়াতেন। আমরা ধারণা করছি, বার্ধক্যজনিত কারণে গত রাতে তিনি অসুস্থ হয়ে হয়ত অচেতন হয়ে পড়েছিলেন।
তিনি আরো বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।