দুর্ঘটনার পরপরই আব্দুর রহমানের (৫০) মরদেহ ময়নাতদন্তের জন্য রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ। নারায়ণগঞ্জ বন্দর থানার উইলসন রোডের ৩৬৮ নম্বর বাসার মন্টু পাটোয়ারীর ছেলে আব্দুর রহমান।
রেলওয়ে থানার এসআই মো. ফারুক আহমেদ বলেন, খবর পেয়ে মালিবাগ রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
.png)
তিনি আরো বলেন, নিহতের স্বজনদের কাছ থেকে জানতে পারি, আব্দুর রহমান ব্যবসার কাজে ঢাকায় এসেছিলেন। নারায়ণগঞ্জে তার ব্যবসা রয়েছে।