ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৪, ২২ আগস্ট ২০২৩
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু  
ফাইল ফটো

রাজধানীর মালিবাগের আনসার সদর দফতরের বিপরীতে গুলবাগে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

ঢাকা রেলওয়ে থানার এএসআই ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করি। পরে আমরা জানতে পারি অজ্ঞাত ওই যুবক অন্যমনস্ক হয়ে রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

তিনি আরো জানান, আমরা ওই যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানতে পারিনি। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!