রোববার র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র এএসপি ফারজানা হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার মানবপাচারকারী সদস্যদের নাম এমদাদ ব্যাপারী (৬৩)।
ফারজানা হক বলেন, সংঘবদ্ধ মানবপাচারকারী চক্রটি ইতালি পাঠানোর কথা বলে অন্তত অর্ধশত ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। চক্রটির মূলহোতা এমদাদ বেপারীকে শনিবার রাতে কেরানীগঞ্জ থানার গদারবাগ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
.png)
তিনি আরো বলেন, আসামির জনশক্তি রফতানির কোনো লাইসেন্স নেই। এরপরও উচ্চ বেতনে চাকরি এবং লোভনীয় সুযোগ-সুবিধাসহ ইতালি পাঠানোর কথা বলে অন্তত অর্ধশত বেকার যুবকদের কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি ইতালিতে না পাঠিয়ে লিবিয়ায় পাঠিয়ে দিতেন। সেখানে অবস্থিত তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে দেশে তাদের স্বজনদের থেকে অর্থ আদায় করতেন।
এদিকে গ্রেফতার আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন সিনিয়র এএসপি ফারজানা হক।