ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যেসব এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৩, ২৮ জুলাই ২০২৩
যেসব এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে 
ফাইল ফটো

আগামীকাল শনিবার রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড কোম্পানি। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।

তিতাস জানায়, শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট দুই ঘণ্টা বাটা সিগনাল থেকে গাউছিয়া ও কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাবরেটরি মোড় পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এছাড়া এ সময়ে সংশ্লিষ্ট আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: গ্যাস
লিংক সফলভাবে কপি হয়েছে!