ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

নারীদের সঙ্গে ঝগড়া বাধিয়ে ছিনতাই, ‘ধাক্কা পার্টি’র ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬, ৩ জুলাই ২০২৩
নারীদের সঙ্গে ঝগড়া বাধিয়ে ছিনতাই, ‘ধাক্কা পার্টি’র ৪ জন গ্রেফতার
‘ধাক্কা পার্টি’র গ্রেফতারকৃত ৪ সদস্য- ছবি: সংগৃহীত

রাজধানী মিরপুরে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা নারীদের ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ঝগড়া বাধিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করতো। তাই তারা ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত।

গ্রেফতারকৃতরা হলো- মো. রাসেল (২২), মো. আমান (২৪), মো. উজ্জ্বল (২৩) এবং মো. রনি (১৯)। রোববার সন্ধ্যায় মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেফতারকৃতরারাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করে। বিভিন্ন জনবহুল স্থান বিশেষ করে মার্কেট ও শপিংমলের সামনে অবস্থান নেয় তারা। কোনো নারীকে দেখলেই গ্রুপের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এরপর ঐ নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকি সদস্যরা ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যায়।

Advertisement

তিনি আরো বলেন, রোববার তারা একই কায়দায় মোবাইল নিয়ে পালিয়ে যাচ্ছিল তারা। কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান ওসি মহসীন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!