শাহজালালে ৩৮৩ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে গেলো সৌদি এয়ারলাইন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৮, ১ জুলাই ২০২৩
শেয়ার:
সংগৃহীত ছবি
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে সৌদি এয়ারলাইন্সের একটি বিমান। এ সময় ফ্লাইটটিতে ৩৮৩ জন যাত্রী ছিলেন।
বুধবার সৌদি এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-৩০০ মডেলের একটি ফ্লাইট এ দুর্ঘটনার শিকার হয়।
এ সময় রানওয়ের বাইরে কংক্রিটের অবকাঠামোর সঙ্গে ধাক্কা লেগে বিমানের ৬টি চাকা ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। এ সময় ঐ ফ্লাইটটিতে ৩৮৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
এদের মধ্যে ৬১ জন নারী, ২৮৯ জন পুরুষ, ২৮ জন শিশু এবং ৫ জন নবজাতক ছিল।