ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪২, ১০ এপ্রিল ২০২৩
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার- ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

সোমবার রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, আজ দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৫ নম্বর লাগেজ বেল্ট এলাকার পাশে একটি ডাস্টবিনের ভেতর থেকে কালো স্কচটেপে মোড়ানো দুটি দণ্ড সদৃশ্য সন্দেহজনক বস্তু পাওয়া যায়। এরপর সব সংস্থার উপস্থিতিতে মোড়ানো দুটি বস্তুর ভেতর থেকে লুকানো অবস্থায় ১০টি স্বর্ণ বার (১১৬ গ্রাম করে প্রতিটি বার) পাওয়া যায়। যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা।

Advertisement

তিনি আরো জানান, উদ্ধার স্বর্ণ বারের বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। স্বর্ণের বারগুলো কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!