ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

বিমানের টয়লেটের পাশে মিলল ৪০ স্বর্ণের বার 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৩২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
বিমানের টয়লেটের পাশে মিলল ৪০ স্বর্ণের বার 
ফাইল ছবি

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্ত অবস্থায় ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা যায়। 

জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর আড়াইটা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অভিযানে বিমানবন্দরের ১৭ নম্বর বে’ এর পাশে পার্কিংরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তল্লাশী করা হয়।

তল্লাশীকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে আসা বিজি ১২২ ফ্লাইটের টয়লেটের মিররের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো দুটি দণ্ড বস্তু পাওয়া যায়। এরপর দণ্ড দুটি শাহজালাল বিমানবন্দরের কাস্টমস হলের ব্যাগেজ কাউন্টারে এনে দণ্ড দুটির ভেতরে লুকানো ৪০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!