শুক্রবার বেলা ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ। ঐ তরুণীর বয়স আনুমানিক ২৫ হবে বলে জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার এসআই মো. মনির হোসেন জানান, সকাল ১১টার দিকে ট্রিপল নাইনের মাধ্যমে তারা খবর পান, যাত্রাবাড়ী চৌরাস্তায় শাহীন হোটেলের ষষ্ঠ তলায় একটি রুমে মৃত অবস্থায় পড়ে রয়েছে এক তরুণী। সঙ্গে সঙ্গে হোটেলটিতে গিয়ে একটি রুমে বিছানার ওপর ঐ তরুণীর মরদেহ পাওয়া যায়।
.png)
তিনি জানান, রুমের দরজা বাইরে থেকে সিটকিনি লাগানো ছিল। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। কীভাবে তার মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে।