ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

বাইক চুরির পর পার্টস বদলে বিক্রি করতো তারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ১৫ জুন ২০২৩
বাইক চুরির পর পার্টস বদলে বিক্রি করতো তারা
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিল এলাকা থেকে সংঘবদ্ধ বাইক চোরচক্রের মূল হোতাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। এই চক্র দীর্ঘদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাইক চুরি ও পার্টস বদলে অন্যত্র বিক্রি করে আসছিল।

আটককৃতরা হলেন- মূল হোতা মো. আবির খান রাব্বি ও তার অন্যতম সহযোগী মো. ইউসুফ। তাদের কাছ থেকে একটি চোরাই বাইকও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি জানান র‍্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক।

Advertisement

তিনি জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজশে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাইক চুরি করতেন। পরে সেগুলোর পার্টস আংশিক পরিবর্তন করে বিভিন্ন জায়গায় কেনাবেচা করতেন। এই চক্রের বাকি সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এএসপি ফারজানা হক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!