ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

শাহজালালে ১৮০০ গ্রাম কোকেনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৪, ১০ জুন ২০২৩
শাহজালালে ১৮০০ গ্রাম কোকেনসহ আটক ১
ফাইল ফটো

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। আটক এসব কোকেনের বর্তমান বাজারমূল্য প্রায় ১১ কোটি টাকা।

শনিবার সকালে ভারতীয় নাগরিককে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ফখরুল আলম।

তিনি জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারফ্রেইট সার্কেল এলাকা থেকে ১ হাজার ৮০০ গ্রাম কোকেনসহ ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা। 

Advertisement

এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রেস কনফারেন্স করা হবে বলেও জানান কাস্টমস গোয়েন্দার এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: কোকেন
লিংক সফলভাবে কপি হয়েছে!