ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর আদাবরে ভবনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫৮, ২৮ মে ২০২৩
রাজধানীর আদাবরে ভবনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ফটো

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে আটতলা ভবনের আগুন ফায়ার সার্ভিসের সাত ইউনিটের এক ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন রোববার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুর ১টা ৩৩ মিনিটে আদাবরের ৮তলা ভবনের বেজমেন্টে লাগা আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। আগুনের সময় ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দু’জন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে।

Advertisement

এর আগে, দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ বাসাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুপুর ১২টা ১৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর আরো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া হতাহতের কোনো খবরও জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!