সোমবার দিবাগত রাতে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর বিজিবি মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১০ এর সদস্যরা।
র্যাব জানায়, গ্রেফতার লিটন কন্ট্রাক কিলিংসহ মোটা অংকের টাকার বিনিময় যে কাউকে হত্যা করতে দিধাবোধ করতেন না। যার কারণে তিনি শুটার লিটন নামে খ্যাত। তার বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।
.png)
গ্রেফতারের সময় শুটার লিটনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি, ৩৪৮ ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবির সোয়েব মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার শুটার লিটন রাজধানীর যাত্রাবাড়ী, শ্যামপুর, মুগদা, পল্টন, মতিঝিল, কদমতলী ও কেরাণীগঞ্জসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় মাদক কারবারি, চাঁদাবাজি, অবৈধ ভূমি দখল, ধর্ষণ ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। তার কাজে কেউ বাধা দিলে শুটার লিটন বাধা প্রদানকারীদের মারধর করে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ প্রাণে নাশের হুমকি প্রদর্শন করতেন।
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, লিটন কন্ট্রাক কিলিংসহ মোটা অংকের টাকার বিনিময় যে কাউকে হত্যা করতে দিধাবোধ করতেন না। যার কারণে তিনি শুটার লিটন নামে খ্যাত।
এছাড়াও লিটনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী, মুগদা ও পল্টন থানায় একটি হত্যা মামলা, দুটি অস্ত্র মামলা, তিনটি মাদক মামলা এবং ছিনতাই ও চাঁজাবাজিসহ মোট ৭টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।