আগুন লাগার পর ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এর আগে, শনিবার সকাল ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুনের খবর দেয় ফায়ার সার্ভিস।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি নির্বাপণে আসতে সময় লাগবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
.png)
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করে। আগুনের ধোঁয়ায় অসুস্থ ১২ দমকলকর্মীসহ ২৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাঁচ দোকান কর্মচারীকে নেয়া হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে।