প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই আহত অবস্থায় ঐ তরুণীকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রমজান আলী জানান, সন্ধ্যা ৭টার দিকে আমার দোকানের সামনে দিয়ে ঐ নারী রাস্তা পারাপারের সময় একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
.png)
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।