মৃত ইবাদত হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরদারপাড়ার মো. ইলিয়াস উদ্দিনের ছেলে। তিনি মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় থাকতেন।
নিহতের আত্মীয় আতিয়ার হোসেন জানান, শুক্রবার ছুটির দিনে তারা মেরুল বাড্ডায় একটি রেস্তোরাঁয় ইফতার করেন। ইফতারের পর হাতিরঝিলে প্যাডেল বোটে ওঠেন। কিছুক্ষণ পরই বোট থেকে পা পিছলে পানিতে পড়ে যান ইবাদত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আসে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।