ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারালেন মোটরসাইকেল চালক, পরিণতি করুণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৭, ২৬ জানুয়ারি ২০২৩
হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারালেন মোটরসাইকেল চালক, পরিণতি করুণ
ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তার নাম মো. ইশরাক হোসেন (৩৫)।

বুধবার রাত ১টার দিকে হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ইশরাক হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান জব্বার নামে এক পথচারী।

তিনি বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসি। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি বেঁচে নেই বলে জানান কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, হাতিরঝিল থেকে নিয়ে আসা এক যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিষয়টি হাতিরঝিল থানায় জানানো হয়েছে। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!