ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রায়েরবাগে ভুসি কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫, ২৮ মার্চ ২০২৩
রায়েরবাগে ভুসি কারখানায় আগুন
প্রতীকী ছবি

রাজধানীর রায়েরবাগে একটি ভুসির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আশরাফ হোসেন বলেন, আজ রাত সাড়ে ৯ টার দিকে রাজধানীর রায়েরবাগে একটি ভুসি কারখানায় আগুন লাগার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের ২ টি ইউনিট কাজ করছে।

Advertisement

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় হতাহতের সংবাদও আসেনি।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!