ডিএনসিসি’র জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
মকবুল হোসাইন জানান, অগ্নিকাণ্ডের ঘটনা জানার পর মেয়র মো. আতিকুল ইসলাম সার্বক্ষণিক তদারকি করেছেন। তিনি দ্রুত সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন। এছাড়াও অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণেরও নির্দেশ দিয়েছেন।
.png)
এর আগে, সোমবার সকালে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেকগুলো টিনশেড ঘর পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।