ঢাকাবাসীকে জলমগ্নতার (জলাবদ্ধতা) দুর্দশা হতে রক্ষা করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ণ প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
বুধবার দুপুরে রাজধানীর ধলপুর আউটফল এলাকায় কেন্দ্রীয় যানবাহন বিরামাগার (মটর গ্যারেজ) এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন।
.png)
মেয়র তাপস বলেন, আমরা নর্দমাগুলো পরিষ্কার করছি। ঢাকা ওয়াসার কাছ থেকে খাল ও নর্দমাগুলো পাওয়ার পর আমরা সূচি অনুযায়ী বছরের প্রথম থেকেই এগুলো পরিষ্কার শুরু করেছি যাতে জলাবাদ্ধতা না হয়। এরই মাঝে বৃষ্টি হয়েছে কয়েক পশলা। তবে এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোথাও কোনো জলমগ্নতা হয়নি। এজন্য আমাদের যে প্রস্তুতিমূলক কার্যক্রম সেগুলো করে চলেছি, যেন আগামী বর্ষা মৌসুমে আমরা পূর্ণভাবে প্রস্তুত থাকতে পারি। আমাদের লক্ষ্য, ঢাকা শহরে অতিবৃষ্টি হলেও আমরা ১৫ মিনিটের মধ্যেই জলমগ্নতা বা জলবদ্ধতা নিরসন করতে পারি এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পারি।