ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

টিকিট কালোবাজারি চক্রের হোতাসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১৫, ৮ ফেব্রুয়ারি ২০২৩
টিকিট কালোবাজারি চক্রের হোতাসহ আটক ৪
ফাইল ফটো

রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের হোতাসহ ৪ সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটায়িয়ন (র‌্যাব)। 

র‍্যাত-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ট্রেনের অনেকগুলো টিকেট উদ্ধার করা হয়। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

তিনিআরে জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর টিকাটুলি র‍্যাত-৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!