ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ডাকাতি করতেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:০৮, ২৬ জানুয়ারি ২০২৩
রাজধানীতে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ডাকাতি করতেন
র‌্যাবের হাতে গ্রেফতার তিন ডাকাত। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব-১০। 

এরা হলেন- মো. রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), মো. জাহিদ হোসেন (২৫) ও মো. সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪)।

এসময় তাদের কাছ থেকে একটি হাতুড়ি যুক্ত চাইনিজ কুড়াল ও দুটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (২৫ জানুয়ারি) র‍্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, গ্রেফতার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিলেন।

এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেতেন। 

গ্রেফতার মো. রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়ালের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। গ্রেফতার জাহিদ হোসেন (২৫) ও সুমন মিয়ার বিরুদ্ধে ২টি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানা গেছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ডাকাতি
লিংক সফলভাবে কপি হয়েছে!