ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

র‌্যাবের অভিযানে ৬৬৪ মোবাইলসহ ২০ চোর আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৪৯, ২০ ডিসেম্বর ২০২২
র‌্যাবের অভিযানে ৬৬৪ মোবাইলসহ ২০ চোর আটক
ছবি: সংগৃহীত

৬৬৪টি মোবাইল ফোনসহ চোর চক্রের ২০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

নারায়ণগঞ্জের সোনারগাঁও, রাজধানীর মোহাম্মদপুর, পল্লবী ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো- আব্দুল রাজ্জাক (৬০), হাদীদ ইকবাল (৩৫), মাসুদ (২৮), রাশেদ ঢালী (৩১), ইব্রাহীম (৩২), আরিফুর হোসেন (১৯), জাকির তালুকদার (৩৫), জুয়েল (৩০), রাসেল (২৯), নজরুল ইসলাম (৩৯), বিল্লাল হোসেন (৩০), ফেরদৌস রায়হান সাগর (২৪), সুলতান খান (২০), সাব্বির (২০), আসলাম (৫০), উজ্জ্বল (২৫), বাচ্চু ঢালি (৩২), সুজন (২৭), সফিকুল ইসলাম (৩৫) ও জহির (২৬)।

সোমবার (১৯ ডিসেম্বর) রাতে পরিচালিত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৬৪টি মোবাইলফোন, ৩০৬টি মোবাইল ফোনের ব্যাটারি এবং নগদ ১০ হাজার ২৭০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, আটককৃতরা রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছিল।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!