ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বিশাল আকৃতির গাঁজা গাছসহ আটক ১

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩০, ২০ ডিসেম্বর ২০২২
বিশাল আকৃতির গাঁজা গাছসহ আটক ১
ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বিশাল আকৃতির গাঁজা গাছসহ জয়নাল আবেদিন নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গাছের ওজন ৩৮ কেজি।

মঙ্গলবার দুপুরে জয়নাল আবেদিনকে বগুড়া জেলা জজ আদালতে পাঠানো হয়। এর আগে, সোমবার রাতে সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর চর থেকে তাকে আটক করা হয়। আটককৃত জয়নাল আবেদিন শংকরপুর মধ্যপাড়া গ্রামের হোসেন সরকারের ছেলে।

জানা যায়, সোমবার রাতে উপজেলার শংকরপুর চরের জয়নাল আবেদিনের বসতবাড়ি থেকে গাঁজা গাছটি উদ্ধার করা হয়। গাঁজা গাছটির উচ্চতা ১৬ ফুট।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, সোমবার রাতে ঐ চরাঞ্চলে অভিযান চালিয়ে এক মাদক কারবারিসহ গাঁজা গাছটি উদ্ধার করা হয়। আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা জজ আদালতে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!