ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা সজীব গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৯, ৪ নভেম্বর ২০২২
পুলিশের ওপর হামলা: ছাত্রদল নেতা সজীব গ্রেফতার
ছবি: সংগৃহীত

পুলিশের ওপর হামলা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সদস্য সচিব মো. সজীব রায়হানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাভারের বখতারপুর কোটবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, গত বছরের ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় লেখক মুস্তাকের মৃত্যু ও জিয়াউর রহমানের খেতাব বাতিল সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে ছাত্রদল। সমাবেশের এক পর্যায়ে পুলিশের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ হয়। এ সময় গ্রেফতারকৃত ছাত্রদল নেতা সজীব বাঁশ নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। সেই ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সাভার মডেল থানার এসআই মুজিবুর রহমান ভূঁইয়া বলেন, সজীব আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। এতদিন তিনি পলাতক ছিলেন। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার ২নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার নামে আগে থেকেই চারটি মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!