[ রাজধানী ]
১১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
উদ্ধার ১১৫ কেজি গাঁজা। ছবি: সংগৃহীত
রাজধানীর বংশাল এলাকা থেকে ১১৫ কেজি গাঁজাসহ লিটন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বংশালের নিমতলী এলাকায় গতকাল শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। ডিবি লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সাইফুর রহমান আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
জিজ্ঞাসাবাদে লিটন জানিয়েছে, তিনি কুমিল্লার সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। লিটনের বিরুদ্ধে রাজধানীর বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!