ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

রিকশা-ভ্যান নিবন্ধনের সময় বাড়লো আরো তিনদিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৭, ২৬ সেপ্টেম্বর ২০২০
রিকশা-ভ্যান নিবন্ধনের সময় বাড়লো আরো তিনদিন
ফাইল ছবি

রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন ও নবায়নের মেয়াদ আরো তিনদিন বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। 

এর আগে সময়সীমা ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ছিলো। এই সময়সীমা আরো তিনদিন বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে সংগৃহীত আবেদনপত্র জমা দেয়ার মেয়াদ চারদিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। 

মেয়াদ বাড়ানো প্রসঙ্গে ডিএসসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, ডিএসসিসি মেয়রের নেতৃত্বে রিকশা-ভ্যানসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি। 

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেন। সেই প্রেক্ষিতে সময়সীমা বাড়ানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!