ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে অভিনেত্রী বলেন, আমি বেঁচে আছি। শুধুই বেঁচেই নয়, দিব্যি রয়েছি আমি।
তবে কেন বৃহস্পতিবার মুম্বাইয়ের এক হাসপাতালে দেখা গিয়েছিল ডিম্পলকে? অভিনেত্রী বলেন, আমার মা অসুস্থ ছিলেন। তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। কী হয়েছিল, তা নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাইনা। তবে এখন উনি ভাল আছে। সকলের শুভেচ্ছা প্রয়োজন।
.png)
‘তিল’ কে ‘তাল’ বানাতে সোশ্যাল মিডিয়ার জুড়ি মেলা ভার। সম্প্রতি লতা মঙ্গেশকরের অসুস্থতার খবরকে কেন্দ্র করেও একের পর এক ফেক নিউজ প্রকাশ পেয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি এখন আগের থেকে সুস্থ, তার শারীরিক উন্নতি হচ্ছে। ডিম্পলের ক্ষেত্রেও দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি।
১৯৭৩ সালে রাজ কাপুরের ‘ববি’ দিয়ে বলিউডে পা রাখেন ডিম্পল। ছবিতে তার বিপরীতে ছিলেন ঋষি কপূর। এরপর ‘সাগর’, ‘রাম লক্ষ্ণন’, ‘দিল চাহতা হ্যায়’, ‘অ্যায়তবার’, ‘দৃষ্টি’, ‘ফাইন্ডিং ন্যানি’, ‘রুদালি’র মতো জনপ্রিয় ছবি তিনি উপহার দেন দর্শককে।