ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বড় সিদ্ধান্ত নেয়ার পূর্বে মাংস খাওয়া উচিত!

কানিছ সুলতানা কেয়া
প্রকাশিত: ১৪:১০, ২৮ জানুয়ারি ২০২০
বড় সিদ্ধান্ত নেয়ার পূর্বে মাংস খাওয়া উচিত!
ছবি: সংগৃহীত

খালি পেটে কেনাকাটা করা উচিত নয়। জানেন কি? মানুষ ক্ষুধার্ত অবস্থায় কম চিন্তা করতে পারে। এমনকি ক্ষুধার্ত অবস্থায়ই মানুষ খারাপ সিদ্ধান্তগুলো নেয়। ডান্ডি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে করা একটি সমীক্ষা এমনটিই জানান দেয়।

গবেষকরা ৫০ জনকে দু’বার পরীক্ষা করেন। প্রথমে একটি সাধারণ খাবার খাওয়ার পরে এবং দ্বিতীয়ত যখন তারা খালি পেটে থাকে। সেখানে গবেষকরা দেখতে পেয়েছিল, যারা ক্ষুধার্ত ছিল, তখন তারা ছোট পুরষ্কারগুলো বেছে নিয়েছিল। এটি ইঙ্গিত করে যে একজন ব্যক্তির ক্ষুধার্ত অবস্থায় খারাপ সিদ্ধান্ত নেয়ার সম্ভাবনা বেশি থাকে।   

বড় সিদ্ধান্ত নেয়ার পূর্বে কী খাওয়া উচিত জানেন? 

সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেরোটোনিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।

সেরোটোনিন হরমোনটিই মানুষের মেজাজ স্থিতিশীল ও সুস্থতার অনুভূতি দেয়। এটি স্নায়ু কোষগুলোর মধ্যে সংকেত প্রেরণ করে এবং ট্রাইপ্টোফেন নামক একটি অত্যাবশ্যক অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। আপনি যখন ক্ষুধার্ত হন, তখন ট্রিপটোফেনের মাত্রা হ্রাস পায়। যা কোনো ব্যক্তিকে আক্রমণাত্মক এবং প্ররোচিত করে তোলে।

সুতরাং, জীবনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার পূর্বে বা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের পূর্বে সর্বদা অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ খাবারের খাবার খাওয়া উচিত। লাল মাংস, মুরগির স্যুপ, চকোলেট, বাদাম, টুনা, কলা এমিনো অ্যাসিডের ভাল উৎস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/জেএমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!