চল্লিশ বছর বয়সে উপনীত হবার প্রাক্কালে ওটোকো (Otoko) অবাক হলো এই ভেবে যে যদি অকি (Oki) তার মনের মধ্যে এখনো থেকে থাকে, এর অর্থ হলো যে প্রবাহিত হবার পরিবর্তে তার সময়ের প্রবাহ স্থির হয়ে আছে। অথবা এমনকি হতে পারে যে অকি'র প্রতিবিম্ব তার নিজের সাথে সময়ের মধ্যদিয়ে প্রবাহিত হয়েছে, নদীর স্রোতে ভেসে যাওয়া ফুলের মতো? সে নিজেও কীভাবে অকি'র সময়ের স্রোতে ভেসেছে তা সে জানে না। যদিও অকি তাকে ভুলতে পারার কথা নয়, তবুও সে নিশ্চিত যে অন্ততপক্ষে সময় তার জন্যে ভিন্নভাবে প্রবাহিত হয়েছে।
এমনকি যদি দুইজন মানুষ পরস্পরের ভালোবাসার মানুষ হলেও তাদের সময়ের স্রোত কখনোই এক হবে না।...’
.png)