‘প্রতিটা শহরই স্ত্রী বা পুরুষ জাতির প্রতিনিধিত্ব করে থাকে এবং তাদের প্রত্যেকেরই নির্দিষ্ট বয়স আছে, যার সাথে জনসংখ্যার কোনো সম্পর্ক নেই। রোম শহর স্ত্রীলিঙ্গবাচক। ওডেসার অবস্থাও তাই। লন্ডন হলো একটা কিশোরী এবং ডিকেন্সের সময় হতে তার এই অবস্থার কোনো পরিবর্তন হয়নি। প্যারিস, আমি মনে করি যে একজন বিশোর্ধ যুবক যে কোনো বর্ষীয়সী নারীর প্রেমে মগ্ন হয়ে আছে।’