“সেই বছরগুলোতে, নক্ষত্রপুঞ্জ, নীহারিকা ও আন্তনাক্ষত্রিক ফাঁকের বিস্ময়কর বিশৃঙ্খলা এবং অন্যসব অসাধারণ দৃশ্য আমার মধ্যে একটা অবর্ণনীয় বমির অনুভূতি ও চরম আতঙ্কের সৃষ্টি করত। মনে হতো আমি পৃথিবীপৃষ্ঠ হতে সীমাহীন মহাকাশের ভেতরে উল্টো হয়ে ঝুলে আছি এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ আমাকে পায়ের গোড়ালি দিয়ে আটকে আছে, কিন্ত যা আমাকে যেকোনো মুহুর্তেই মুক্ত করে দিতে পারে।”