“কাউকেই তুমি বাঁচাতে পারো না। কেবল তাদের সাথে উপস্থিত থাকতে পারো। তোমার বুদ্ধি, পরামর্শ ও নীরবতা দিয়ে তাদেরকে সাহায্য করতে পারো। এমনকি তাদের পথসঙ্গী হতে পারো ও তাদেরকে তোমার ভাবনার পরিপ্রেক্ষিত দিতে পারো।
কিন্তু কখনোই তুমি তাদের বেদনাকে সরিয়ে নিতে পারো না। তাদের হয়ে পথ হেঁটে দিতে পারো না। তাদের জন্যে সঠিক উত্তরগুলো দিতে পারো না। এমনকি সেই উত্তরগুলোও নয়, যেগুলো এই মুহূর্তে তাদেরকে প্রশান্তি দেবে। তাদেরকেই নিজেদের উত্তরগুলো খুঁজে নিতে হবে।”