মূলঃ মিলেনা জেনেস্কা (১৮৯৬-১৯৪৪), ফ্রানজ কাফকা'র মৃত্যুতে তার লেখা শোকবার্তা হতে।
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৪:১৫, ৫ জুলাই ২০২৩
শেয়ার:
ছবিঃ অন্তর্জাল ( ফ্রানজ কাফকা ও মিলেনা জেনেস্কা)
“সে ছিল লজ্জাশীল, ভীতু, ভদ্র ও দয়ালু, কিন্তু ভয়ঙ্কর ও বেদনাপূর্ণ সব বই লিখেছিল।পৃথিবীকে সে দেখত অদৃশ্য দৈত্যে পূর্ণ জায়গা হিসেবে, যারা প্রতিরক্ষাহীন মানুষদের ছিন্নভিন্ন ও ধ্বংস করত। বেঁচে থাকার জন্যে সে ছিল অনেক বেশি পরিমাণে স্বচ্ছ-দৃষ্টিসম্পন্ন ও জ্ঞানী। তার দুর্বলতা ছিল ভদ্র ও সুন্দর মানুষদের দুর্বলতা, যারা ভুল বোঝাবুঝি, নিষ্ঠুরতা, বুদ্ধিবৃত্তিক মিথ্যা এগুলোর ভয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ নয়।
এই ধরনের মানুষেরা আগে থেকেই জানে যে তারা শক্তিহীন এবং পরাজয়কে তারা এমনভাবে মেনে নেয় যে বিজয়ীও লজ্জা পেয়ে যায়। সে জানতো যে শুধু বিশাল সংবেদনশীল মনের মানুষেরাই তাদেরকে বুঝতে সক্ষম, যারা মানুষকে নবীর দৃষ্টিতে দেখে থাকে, তাদের মুখের মুহূর্তিক উজ্জ্বলতা থেকে। এই পৃথিবীকে সে জানত গভীর ও অসাধারণ দৃষ্টিকোণ থেকে। সে নিজেই ছিল একটা গভীর ও অসাধারণ পৃথিবী।”