কখনোই বলো না,“আমি আত্মার পথ খুঁজে পেয়েছি,”
বরং বলো,“আত্মাকে আমি আমার পথের ওপরে হাঁটতে দেখেছি।”
কারণ আত্মা সবপথেই হাঁটে।
আত্মা কখনোই কোনো বিশেষ রেখার ওপরে হাঁটে না,
অথবা নলখাগড়ার মতো জন্মায় না।
সত্য হলো, আত্মা নিজেকে উন্মোচন করে,
পদ্মফুলের অগণিত পাপড়ির মতো।
.png)