ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]
মূলঃ অজ্ঞাতনামা

জীবনের ভালোবাসা

অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৪:৪৮, ১৩ আগস্ট ২০২২
জীবনের ভালোবাসা
ছবিঃ আন্তর্জাল, প্রতীকী

তার বয়স ৮৫। যখনই কোথাও যায়, তখনই সে তার স্ত্রীর হাত ধরে টেনে সাথে করে নিয়ে যায়। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার স্ত্রীর এমন বিভ্রান্ত অবস্থা কেন? সে কি একা একা কোথাও যেতে পারে না? সে উত্তর দিলোঃ সে একজন আলঝেইমার রোগী।

আমি বললাম, তুমি যদি তাকে ছেড়ে চলে যাও, তাহলে সে কি খুবই কষ্ট পাবে? সে উত্তর করল, আমার স্ত্রী কিছুই মনে করতে পারে না....আমি কে তাও সে জানে না। অনেক বছর ধরেই আমাকে আর চেনে না সে।

বিস্মিত হয়ে বললাম, তারপরও  প্রতিদিন তুমি তাকে হাত ধরে গাইড করে নিয়ে যাচ্ছ, যে তোমাকে চেনেই না!

বর্ষীয়ান মানুষটি মৃদু হেসে আমার চোখের ভেতরে তাকাল। তারপর বলল, সে জানে না আমি কে, কিন্তু আমি তো জানি সে কে। সে হলো আমার জীবনের ভালোবাসা!

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!