ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]
মূল: William S. Burroughs

যুদ্ধের পৃথিবী

অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২৩:০২, ১ জুন ২০২২
যুদ্ধের পৃথিবী
ছবি: অন্তর্জাল (Guernica by Pablo Picasso)

এটা হলো যুদ্ধের পৃথিবী, যেখানে সারাক্ষণ যুদ্ধ লেগেই থাকে। যুদ্ধই এই পৃথিবীর বৈশিষ্ট্য। মহাবিশ্বে অন্যধরনের পৃথিবীও থাকতে পারে, যেগুলো যুদ্ধ ছাড়া অন্যকোনো মূলনীতির ওপরে প্রতিষ্ঠিত। কিন্তু আমাদেরটা নয়।

আমাদের পৃথিবীর ভিত্তি যুদ্ধ ও খেলাধুলা। আর সব খেলাধুলাই মূলত শত্রুতাপরায়ন, যেখানে বিজয়ী ও পরাজিত দুইপক্ষ থাকে। আমরা এই দুই পক্ষকেই পৃথিবীর সবখানে দেখতে পাই। পরাজিতরা এখানে কখনো কখনো বিজয়ী হতে পারে। আবার একইভাবে বিজয়ীরাও এখানে খুব সহজেই পরাজিত হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!